প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্টি মোসাদ্দেকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ২১:১০আপডেট : ২০ মে ২০২১, ২১:১০

গত কিছুদিন ধরে তীব্র তাপদাহে বিপর্যস্ত পুরো দেশই। এই কন্ডিশনেই আগামী ২৩ মে থেকে ২২ গজে লড়বে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তামিম-সাকিবরা। তীব্র এই গরমে ক্রিকেটাররা প্রস্তুতিটা ঠিকভাবেই নিতে পেরেছে বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের কঠিন সংগ্রাম করতে হয়েছে। তবে ব্যাটিং বান্ধব উইকেট আর তীব্র গরমে বোলারদের চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোসাদ্দেক। তার মতে আন্তর্জাতিক ম্যাচে নামার আগে এই প্রস্তুতি ম্যাচটি সবদিক দিয়েই কাজে দেবে, ‘অনুশীলন ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি মনে করি ব্যাটসম্যানদের জন্য বেশি ভালো হয়েছে। দু’দিন পর আমাদের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। তার আগে আত্মবিশ্বাস পাওয়া গেছে এখান থেকে। বোলারদের জন্যও আসলে ভালো হয়েছে। ব্যাটিং বান্ধব উইকেট আর গরমের মধ্যে বল করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জায়গা থেকে বোলারদের প্রস্তুতিটা ভালো হয়েছে।’

এই গরম ম্যাচের পারফরম্যান্সে প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেছেন, ‘আসলে এটা নির্ভর করছে নির্দিষ্ট দিনের ওপর, গরম তো প্রতিদিন একই রকম থাকছে না। গত দুইদিন গরমটা একটু বেশি ছিল। সে হিসেবে আমি বলবো অনুশীলনটা ভালো হয়েছে। গরমটা আমরা মানিয়ে নিতে পারছি, যদিও সেটা তুলনামূলক বেশি।’

গরম বেশি হলেও আন্তর্জাতিক ম্যাচের আগে এসব কিছুকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না এই অলরাউন্ডার, ‘দেখেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে এ বিষয়গুলো মাথা থেকে সরাতে হবে। এগুলো এক পাশে রেখে আমাদের খেলার দিকে মনোযোগ দিতে হবে।’

/আরআই/এফআইআর
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম