বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শুক্রবার সকাল সাড়ে দশটার বাংলাদেশে এসে পৌঁছায়। ২৫ সদস্যের দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে হোটেল লা মেরিডিয়ানে উঠে।
বাংলাদেশের বিপক্ষে আগামী ১১, ১৪ ও ১৬ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবিয় যুবারা। ঢাকায় প্রথম ম্যাচটি হওয়ার পর শেষ দুটি ম্যাচ হবে বন্দরনগরী চট্টগ্রামে।
সিরিজ শেষে অনূর্ধ্ব বিশ্বকাপ খেলতে বাংলাদেশেই অবস্থান করবে তারা। আগামী ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যুব বিশ্বকাপের ১১তম আসর বসবে বাংলাদেশে। বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।
/আরআই/








