টস জিতেছে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১২:৩৯আপডেট : ২৫ মে ২০২১, ১২:৪৩

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তামিমরা। এখন মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হবে স্বাগতিকদের। সেই ম্যাচটিতেই দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ মিঠুনের বদলে এসেছেন মোসাদ্দেক। যিনি ওয়ানডে খেলার সুযোগ পেলেন প্রায় দুই বছর পর! মোসাদ্দেকের সর্বশেষ ওয়ানডেটি ছিল ২০১৯ সালের জুলাইয়ে। সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। 

আর টি-টোযেন্টি, টেস্টের পর ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। মূলত তাসকিনের বদলে এসেছেন তরুণ এই পেসার। অপর দিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম