তামিম-সাকিবের বিদায়ে অপ্রত্যাশিত সূচনা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২১, ১৩:২৪আপডেট : ২৫ মে ২০২১, ১৪:০৯

সিরিজ জয়ের আশায় দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। শুরুর ওভারটা দেখে স্বস্তি মিললেও পরের ওভারেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬ রান।

মিরপুর স্টেডিয়ামে শুরুর ওভারেই কয়েকটি বাউন্ডারি ও নো বলের সুবাদে ১৫ রান তুলে ফেলেছিলেন তামিম। উদানার চতুর্থ বলে পয়েন্টে ক্যাচও দিয়েছিলেন! ভাগ্য ভালো সেটি নিতে পারেননি লঙ্কান ফিল্ডার। তবে পরের ওভারে প্রথম বলেই তাকে লিগ বিফোরের ফাঁদে ফেলেছেন চামিরা। আম্পায়ার শুরুতে আউট দেননি যদিও। কিন্তু শ্রীলঙ্কা রিভিউ নিলে তাতে বিদায় ঘণ্টা বাজে গত ম্যাচে ভালো শুরু এনে দেওয়া তামিমের (১৩)। চতুর্থ বলে সাকিবও লেগ বিফোরে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সাকিব ফিরেছেন শূন্য রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম