মাহমুদউল্লাহর পর সাজঘরে আফিফ-মিরাজও

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২১, ১৬:০১আপডেট : ২৫ মে ২০২১, ১৬:০১

সিরিজ জয়ের আশায় দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। কিন্তু সূচনাটা ভালো ছিল না। টপ অর্ডারের ব্যর্থতায় ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। সেখান থেকে দলকে আবারও টেনে তোলার ভূমিকায় ছিলেন গত ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা জুটিবদ্ধ হওয়াতেই সমৃদ্ধ হচ্ছিল স্কোরবোর্ড। কিন্তু পোক্ত হওয়া জুটিটিই ভেঙে দিয়েছে লঙ্কানরা। এই জুটি ভাঙার পর দ্রুত আরও দুজন ফিরে গেছেন সাজঘরে। ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৮৪ রান।

মিরপুর স্টেডিয়ামে শুরুর ওভারটা দেখে স্বস্তি মিলেছিল। কয়েকটি বাউন্ডারি ও নো বলের সুবাদে ১৫ রান তুলে ফেলেছিলেন তামিম। উদানার চতুর্থ বলে পয়েন্টে ক্যাচও দিয়েছিলেন! ভাগ্য ভালো সেটি নিতে পারেননি লঙ্কান ফিল্ডার।

তবে পরের ওভারে প্রথম বলেই তাকে লিগ বিফোরের ফাঁদে ফেলে দেন চামিরা। আম্পায়ার শুরুতে আউট দেননি যদিও। কিন্তু শ্রীলঙ্কা রিভিউ নিলে তাতে বিদায় ঘণ্টা বাজে গত ম্যাচে ভালো শুরু এনে দেওয়া তামিমের (১৩)। চতুর্থ বলে সাকিবও লেগ বিফোরে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সাকিব ফিরেছেন শূন্য রানে।

এর পর প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। গত ম্যাচে শূন্যতে ফেরা লিটন এই ম্যাচে কিছুটা রান যোগানের চেষ্টা করেছেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি বাজে শটে আউট হওয়ায়। সান্দাকানের বলে এই ওপেনার হাসারাঙ্গাকে ক্যাচ দিয়ে ফিরেছেন ২৫ রানে।

এর পর মাঠে নেমেছিলেন মোসাদ্দেক। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে খেলতে নেমেছিলেন। কিন্তু দীর্ঘদিন পর সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারলেন না। ১০ রানে সান্দাকানের ঘূর্ণিতে কট বিহাইন্ড হয়ে ফেরেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

টপের বাকিরা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন মুশফিক। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮৭ রান তুলে ফেলা জুটিটিই ভেঙে যায় মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে। প্যাডেল সুইপ করতে গিয়ে তিনি উইকেটকিপারের গ্লাভসবন্দি হন। মাহমুদউল্লাহ ফেরেন ৪১ রানে! এর পরেই যেন ছন্ত পতন ঘটে ইনিংসে। পর পর দুই ওভারে ফিরেছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। আফিফকে নিসাঙ্কার ক্যাচ বানিয়েছেন উদানা। আর মিরাজকে ঘূর্ণি বলে বোল্ড করেছেন হাসারাঙ্গা।

অপরপ্রান্তে ফিফটি তুলে মুশফিক ব্যাট করছেন ৭৬ রানে। সঙ্গে রয়েছেন সাইফউদ্দিন (০)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম