অভিষিক্ত শরিফুলের আঘাতে ফিরলেন পেরেরা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২১, ১৮:৫১আপডেট : ২৫ মে ২০২১, ১৯:২৩

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতা হবে তামিম-মুশফিকদের। সেই লক্ষ্যে বোলিংয়ের শুরুটাও হয়েছে প্রত্যাশা মতো। দলীয় ২৪ রানে লঙ্কান অধিনায়ক কুশল পেরার উইকেটটি তুলে নিয়েছেন পেসার শরিফুল। ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১২.১ ওভারে ৪৯ রান।

শুরুতে দেখে শুনেই ব্যাট করছিলেন দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও কুশল পেরেরা। কিন্তু অভিষিক্ত পেসার শরিফুলের গতির কাছে থিতু হতে পারলেন না পেরেরা। অভিষেক ম্যাচ খেলতে নামা এই পেসারের বলে ক্যাচ উঠিয়ে দিয়েছেন। পেরেরা ফিরেছেন ১৪ রানে। ক্রিজে আছেন গুনাথিলাকা (২২) ও পাথুম নিসাঙ্কা (১৩)।

এর আগে টস জিতে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৪৬ রান। টপ অর্ডারের ব্যর্থতায় ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তুলেছেন গত ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদই। ৮৭ রান আসা এই জুটির কল্যাণেই পরে ভালো সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ জুটি ভেঙেছে মাহমুদউল্লাহ রিয়াদের (৪১) বিদায়ে।

এর পরেই যেন ছন্দ পতন ঘটেছিল ইনিংসে। পর পর দুই ওভারে ফিরেছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তার পরেও মনোযোগে ব্যাঘাত ঘটেনি মুশফিকের। বৃষ্টি বিরতির পর তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। যা পেলেন প্রায় দুই বছর পর। আর তার ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোরের পথে এগিয়েছে স্বাগতিকরা। শেষ উইকেটে মুশফিক বিদায় নেওয়ার আগে ১২৭ বলে করেছেন ১২৫ রান। তার বিদায়েই বাংলাদেশ অলআউট হয়ে যায় ৪৮.১ ওভারে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম