লিটনের ফর্মহীনতায় সুযোগ মিললো নাঈম শেখের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৫:৫১আপডেট : ২৬ মে ২০২১, ১৫:৫৩

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শুক্রবার লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগেই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগে দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ জনের সঙ্গে নতুন করে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান নাঈম শেখ।

মূলত লিটনের ব্যর্থতার কারণেই সুযোগ তৈরি হয়েছে নাঈমের। সর্বশেষ ৮ ওয়ানডের কোনওটিতেই বড় স্কোর গড়তে পারেননি লিটন। ৮ ম্যাচে লিটনের সর্বোচ্চ রান ছিল ২৫, যা মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেছিলেন। এর ফলে শুক্রবার তৃতীয় ম্যাচটিতে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে নাঈমকে।

প্রথম দুই ম্যাচের জন্য ১৫ জনের দলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন নাঈম। দেশের জার্সিতে নয়টি টি-টোয়েন্টির পাশাপাশি একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। যদিও গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র ওয়ানডে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। লিস্ট ‘এ’ক্রিকেটে ৪২ ম্যাচে নাঈম ৪৫.৫২ গড়ে ১ হাজার ৮২১ রান করেছেন। যেখানে ৪টি সেঞ্চুরির পাশাপাশি ১২টি হাফসেঞ্চুরি রয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটিতে ৩৩ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচটিতে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ১০৩ জিতেছে স্বাগতিকরা। এই জয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তামিম-মুশফিকরা।

তৃতীয় ওয়ানডের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম