ঢাকা লিগ: ৭ ক্রিকেটারসহ ৯ জন করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৪:১৪আপডেট : ২৭ মে ২০২১, ১৪:১৪

দীর্ঘ বিরতির পর ৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ৫০ ওভারের পরিবর্তে লিগটি হবে কুড়ি ওভারে। প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাবগুলো প্রথম দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়েছে। যাতে এসেছে বড় ধাক্কা। প্রথম পরীক্ষায় সাত ক্রিকেটার ও দুই ক্লাব কর্তা করোনা পজিটিভ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাসহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত ক্রিকেটারসহ ৯ জনের করোনা পজিটিভ হয়েছে। যদিও তাদের কারোরই করোনার কোনও উপসর্গ নেই।

বিসিবির মেডিক্যাল বিভাগের একটি সূত্র জানিয়েছে, ‘প্রথম দফার পর শুক্রবার দ্বিতীয় দফায় পরীক্ষা করা হবে। প্রথম দফার পরীক্ষায় কয়েকজন করোনা আক্রান্ত হলেও তাদের মাঝে কোনও উপসর্গ নেই। শুক্রবার দ্বিতীয় পরীক্ষার পরই ক্রিকেটারদের আসল অবস্থান জানা যাবে। এই মুহূর্তে বিসিবি আক্রান্ত ক্রিকেটারদের নিয়ে শঙ্কিত নন।’

ঢাকা লিগে বেশিরভাগ দলই তাদের ক্লাবেই ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করে। তবে এবার আর সেটি হচ্ছে না। রাজধানীর চারটি পাঁচতারকা হোটেলে ১২ ক্লাবের ক্রিকেটারদের রাখা হবে। এ ব্যাপরে বুধবার বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘আগেই বলেছি, আন্তর্জাতিক সিরিজের সময় যেভাবে সুরক্ষা বলয় তৈরি করা হয়, সেভাবেই আমরা করবো। ১২টি ক্লাবের ক্রিকেটাররা রাজধানীর চারটি হোটেলে থাকবে। ওখানাকার সাপোর্ট স্টাফদেরও আমরা সুরক্ষা বলয়ে নিয়ে আসবো।’

প্রিমিয়ার লিগে সুপার লিগের দলগুলোকে নিয়ে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি টুর্নামেন্ট হয়েছিল। তবে এবারের লিগটি সম্পূর্ণ নতুন। কেননা ১২ ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে সুপার লিগের পাশাপাশি রেলিগেশনও থাকবে। কুড়ি ওভারের ম্যাচগুলো দুটি ভেন্যু মিরপুর ও বিকেএসপিতে অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও সূচি ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম