সেরা ক্রিকেট খেলার প্রতিশ্রুতি মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৭:১৩আপডেট : ২৭ মে ২০২১, ১৭:১৩

প্রথম ম্যাচে ৩৩ আর দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপরও সন্তুষ্ট নয় লাল-সবুজ জার্সিধারীরা। কেননা দুই ম্যাচেই টপ অর্ডার ব্যাটসম্যানরা হয়েছেন ব্যর্থ। সিরিজ জেতার পথে একাই লড়েছেন মুশফিকুর রহিম। তামিম বলেছেনও, ভাগ্যক্রমে সিরিজ জিতলেও বাংলাদেশ সেরা ক্রিকেট খেলতে পারেনি। মাহমুদউল্লাহও আজ (বৃহস্পতিবার) একই কথা বললেন। শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচটিতেই বাংলাদেশ নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায়।

তৃতীয় ও শেষ ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় ওভারঅল ব্যাটিং-বোলিং হোক, আমরা সেরা ক্রিকেটটা এখনও খেলতে পারিনি। এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। কাল (শুক্রবার) আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। গত দুই ম্যাচে টপ অর্ডারের কলাপস করেছে। মিডল অর্ডার, লেট মিডল অর্ডার, স্লগ ওভারেও তেমন কিছু করতে পারিনি। ওখানে আমাদের আরও একটু ভালো পারফরম্যান্স করা উচিত। আমরা সবাই সেটি করতে মুখিয়ে আছি।’

ইতিমধ্যে সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচটি নিয়ে সিরিয়াস বাংলাদেশ। কেননা হোয়াইটওয়াশ করার পাশাপাশি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট জড়িত থাকায় ম্যাচটির গুরুত্ব কোনও অংশে কম নয়। সেটিই মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ, ‘বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের বিষয় আছে। আমাদের জন্য সুযোগ ১০ পয়েন্ট বাড়িয়ে রাখার। আমি যেটা বললাম, আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি। শুক্রবার চেষ্টা করবো ওটাই করার। ভালো পারফরম্যান্সের মাধ্যমে ১০ পয়েন্ট তুলে নিতে চাই।’

গত দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। টানা বৃষ্টিতে উইকেট ব্যাটিং করার জন্য কিছুটা কঠিন হয়ে উঠবে। যদিও মাহমুদউল্লাহর বিশ্বাস তামিম আবারও টস জিতবেন এবং শুরুটা ভালো করবেন, ‘টসটা বেশ গুরুত্বপূর্ণ কারণ যে তাপটা গত কয়েকদিন ছিল, ওটাই একটা ফ্যাক্টর ছিল। এটা কোনও এক্সকিউজ না বাস্তবতা। দুই ম্যাচেই টসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইনশাআল্লাহ তামিম টস জিতবে এবং ভালো শুরু এনে দিতে পারবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম