বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ হার মেনে নেওয়া কঠিন: জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২১, ১৯:০৯আপডেট : ২৭ মে ২০২১, ১৯:১৫

বাংলাদেশের বিপক্ষে আগের আটবারই ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। নবমবার এসে সেই রেকর্ড অক্ষুণ্ন না থাকায় হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কান গ্রেট সনাথ জয়াসুরিয়া। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হারায় একেবারে টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

শুধু সিরিজই নয়, এবারই প্রথম ওয়ানডেতে ব্যাক-টু ব্যাক হারের তিক্ত স্বাদ পেয়েছে কুশল পেরেরার দল। স্বাভাবিকভাবেই জয়াসুরিয়ার মতো ক্রিকেটার, যার নেতৃত্বে লঙ্কানরা শীর্ষ পর্যায়ে ছিল; তিনি বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি।

বুধবার টুইট করা প্রতিক্রিয়ায় জয়াসুরিয়া দলকে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ হার আমার জন্য মেনে নেওয়া খুব কঠিন। দেশের গর্ব এখন ঝুঁকির মুখে, তোমরা শেষ পর্যন্ত লড়ে যাও।’

১৯৯৬ বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার লঙ্কানদের হয়ে ওয়ানডে খেলেছেন ৪৪৫টি। তাতে রান ছিল ১৩ হাজার ৪৩০। ১১০ টেস্টে তার সংগ্রহ ছিল ৭ হাজার।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ