সিপিএলে ফিরছেন গেইল

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২১, ২০:৪৩আপডেট : ২৭ মে ২০২১, ২০:৪৩

গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) ব্যক্তিগত কারণে খেলা হয়নি ক্রিস গেইলের। তবে এবারের আসরে দেখা যাবে ক্যারিবীয় ব্যাটিং দানবকে। পুরনো দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দিয়েই সিপিএলে ফিরছেন তিনি। যে দলটিতে এরই মধ্যে ভেড়ানো হয়েছে ডোয়াইন ব্রাভোকেও। গেইলের ফেরার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সেন্ট কিটস।

পুরনো দলে বার বার ফিরে যাওয়ার নজির আগেও রেখেছেন গেইল। চার মৌসুম নিজের ঘরের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াহসে খেলেছেন। সেখান থেকে সেন্ট কিটসে যাওয়ার আগে জিতেছেন দুটি শিরোপা। এর পর সেন্ট কিটসের হয়ে ২০১৭ সালে ফাইনাল খেলার পর আবার ২০১৯ সালে ফিরে যান জ্যামাইকায়।

সিপিএলের এবারের আসরটি হবে সেন্ট কিটসে। নবম আসরটি শুরু হবে ২৮ আগস্ট। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ৩৩টি ম্যাচই হবে ওয়ার্নার পার্ক গ্রাউন্ডে। গত আসরটি হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়।

প্রসঙ্গত, সিপিএল ড্রাফট অনুষ্ঠিত হবে শুক্রবার। সেদিনই সব ফ্র্যাঞ্চাইজির দল সম্পর্কে জানা যাবে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম