দ্বিতীয় পরীক্ষায় সেই ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা নেগেটিভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৭:২০আপডেট : ২৮ মে ২০২১, ১৭:২০

দ্বিতীয় পরীক্ষায় সেই ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা নেগেটিভ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। গত বছর করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ৫০ ওভারের লিগটি এবার কুড়ি ওভারে ফিরছে। লিগটি মাঠে গড়ানোর আগে দুই দফায় বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাসহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে প্রথম পরীক্ষায় সাত ক্রিকেটারসহ ৯ জন করোনা পজিটিভ হয়েছিলেন। দ্বিতীয় পরীক্ষায় তাদের সবার ফল নেগেটিভ এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

 

নেগেটিভ হওয়ার ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা হলেন- নাহিদুল ইসলাম (প্রাইম ব্যাংক), অমিত মজুমদার (প্রাইম ব্যাংক), মনির হোসেন (প্রাইম ব্যাংক), পিনাক ঘোষ ( লিজেন্ড অব রুপগঞ্জ), রেজাউর রহমান রাজু (প্রাইম দোলেশ্বর), তৌকির খান ( প্রাইম দোলেশ্বর), শাহীন আলম (আবাহনী লিমিটেড), আবু রেজা, মোহাম্মদ শরিফুল হাসান, নাইম ইসলাম জুনিয়র (ব্রাদার্স ইউনিয়ন)।

 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘প্রথম পরীক্ষার পরই আমরা ধারনা করেছিলাম, তাদের রেজাল্ট ফলস পজিটিভ এসেছে। কেননা তাদের কারো মধ্যেই কোন প্রকার করোনা উপসর্গ ছিল না। প্রথম পরীক্ষায় আসা রিপোর্ট ফলস পজিটিভ কিনা জানতে সঙ্গে সঙ্গে আরেকটি পরীক্ষা করা হয়। ৯ জনই এখন করোনামুক্ত।’

 

আগামী সোমবার আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রতিদিনই ১২টি ক্লাব মাঠে নামবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম