‘অনুপযুক্ত’ ভাষার ব্যবহার, তামিমের শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৭:০৭আপডেট : ২৯ মে ২০২১, ১৭:০৭

আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত মানতে পারছিলেন না তামিম ইকবাল। মাঠেই অসন্তুষ্টি প্রকাশ পায় তার ভাবভঙ্গিতে। কিন্তু তার ‘আচরণ’ ক্রিকেটের চেতনাবিরোধী হওয়ায় শাস্তি শুনতে হলো। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভাঙায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে ১ ডেমেরিট পয়েন্ট।

আজ (শনিবার) আইসিসি তামিমের শাস্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘অনুপযুক্ত ভাষা’ ব্যবহার করেছেন বাংলাদেশি ওপেনার। তামিম আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের ব্যক্তিগত ‍বিষয়ক আইনের ২.৩ ধারা ভেঙেছেন। ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন শ্রবণ অযোগ্য ভাষার ব্যবহার’ ঠেকাতে এই ধারা যোগ করা হয়েছে কোড অব কন্ডাক্টে।

তামিমের ঘটনাটা শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের দশম ওভারে। দুষ্মন্থ চামিরার স্লোয়ার তার ব্যাটে লেগে জমা পড়ে উইকেটকিপার ‍নিরোশান ডিকবেলার গ্লাভসে। ফিল্ড আম্পায়ার তাকে আউট দিলেন। তবে ভীষণ আত্মবিশ্বাসী তামিম রিভিউ নিতে সময় নিলেন না। আর আউটের সিদ্ধান্তে বারবার মাথা নাড়িয়ে বোঝালেন, তিনি ‘আউট নন’। কিন্তু থার্ড আম্পায়ারের কাছে যাওয়া সিদ্ধান্ত গেলো তামিমের ‘বিরুদ্ধে’। আউটের সিদ্ধান্ত মানতে না পেরে ‘অনুপযুক্ত ভাষা’ ব্যবহার করেন তামিম।

দুই ফিল্ড আম্পায়ার এবং টিভি ও চতুর্থ আম্পায়ার তামিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরবর্তীতে তামিম ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর দরকার পড়েনি। তবে শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা ও একটি ডেমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম