আশরাফুলের ব্যাট হাসলেও হতাশায় ডুবলেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৯:১৯আপডেট : ৩১ মে ২০২১, ১৯:১৯

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মোহাম্মদ আশরাফুল-সৈকত আলীর ব্যাটিংয়ের পর ইলিয়াস সানির ঘূর্ণিতে ২২ রানে খেলাঘরকে হারিয়েছে শেখ জামাল। আশরাফুল ৩৮ রানের ইনিংস খেললেও ‘ফিনিশার’ খ্যাত নাসির হোসেন রানের খাতা না খুলেই আউট হয়েছেন।

জাতীয় ক্রিকেট লিগে রানের বন্যা বইয়ে দিলেও ঢাকা লিগের প্রথম ম্যাচে ব্যর্থ নাসির। আজ (সোমবার) ৫ বলে খেলে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে যান তিনি। ফেরার আগের কোনও রান করতে পারেননি শেখ জমালের এই ব্যাটসম্যান।

নাসির না পারলেও তার সতীর্থ আশরাফুলের ব্যাট হেসেছে। দুর্ভাগ্যজনক রান আউট না হলে তার ৩৮ রানের ইনিংস আরও বড় হতে পারতো। আশরাফুলের ওপেনিং সঙ্গী সৈকত আলীও খেলেন ৩৮ রানের ইনিংস। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেখ জামালের সংগ্রহ দাঁড়ায় ১৬৬।

২০ রানে ২ উইকেট নিয়ে খালেদ খেলাঘরের সেরা বোলার। এছাড়া রিশাদ হোসেন ও মাসুম খান একটি করে উইকেট নেন।

১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খেলাঘর। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ইমতিয়াজ। এছাড়া ফরহাদ হোসেন ২০ ও মাসুম খানের ব্যাট থেকে আসে ২২ রাান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় খেলাঘর।

শেখ জামালের সেরা বোলার ইলিয়াস সানি। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই স্পিনার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া আব্দুল হালিম ও সালাউদ্দিন শাকিল ২টি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম