১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ, ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২১, ২২:৪৫আপডেট : ০১ জুন ২০২১, ২৩:২৪

জোর আলোচনা চলছিল বিশ্বকাপে দল বাড়ানোর। অবশেষে আলোর মুখ দেখলো সেটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই বিশ্বকাপেই দল বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দলের। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে ২০ দল নিয়ে। দল বাড়ছে আইসিসির নেওয়া ২০২৪ থেকে ২০৩১ সালের নতুন চক্রে। অবশ্য ওয়ানডে বিশ্বকাপ ১৪ দল নিয়ে আয়োজন করা হবে ২০২৭ সালের আসর থেকে। সামনের ২০২৩ সালের বিশ্বকাপ হবে আগের মতোই ১০ দল নিয়ে।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দল নিয়ে হবে ২০২৪ সালের আসর থেকে। আট বছরের নতুন চক্রে প্রতি দুই বছর পরপর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, ২০২৪ সালের পর ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে কুড়ি ওভারের বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে। এ বছর ভারতে হতে যাওয়া ও ২০২২ সালের অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগের মতোই ১৬ দল নিয়ে।

নতুন চক্রে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ হবে দুটি- ২০২৭ ও ২০৩১ সালে। ম্যাচ হবে মোট ৫৪টি। ৭ দল দুই গ্রুপে ভাগ হয়ে শুরু করবে বিশ্বকাপ লড়াই। সেখান থেকে শীর্ষ তিন দল (দুই গ্রুপ থেকে মোট ৬ দল) চলে যাবে সুপার সিক্সে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। একই ফরম্যাটে হবে ২০২৩ ‍বিশ্বকাপও। শুধু দলের সংখ্যা কম।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল খেলবে ৫৫ ম্যাচ। তবে এখানে দলগুলো লড়বে চার গ্রুপে ভাগ হয়ে। প্রত্যেক গ্রুপে খেলা পাঁচ দলের শীর্ষ দুটি চলে যাবে সুপার এইটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে আট দলের চ্যাম্পিয়নস ট্রফিও রেখেছে আইসিসি। ২০২৫ ও ২০২৯ সালে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

আইসিসি ইভেন্টের সূচি:

(২০২৪ থেকে ২০৩১ সালের চক্রে)

২০২৪ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০২৫ সাল: চ্যাম্পিয়নস ট্রফি (৮ দলের ১৫ ম্যাচ)

২০২৬ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০২৭: ওয়ানডে বিশ্বকাপ (১৪ দলের ৫৪ ম্যাচ)

২০২৮ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০২৯ সাল: চ্যাম্পিয়নস ট্রফি (৮ দলের ১৫ ম্যাচ)

২০৩০ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০৩১ সাল: ওয়ানডে বিশ্বকাপ (১৪ দলের ৫৪ ম্যাচ)

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম