বোলারদের দাপটে প্রাইম দোলেশ্বরের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৩:২৪আপডেট : ০২ জুন ২০২১, ১৬:২৫

বৃষ্টির কারণে প্রথম ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসে জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলারদের দাপটে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে ১৯ রানে হারিয়েছে তারা।

আগে ব্যাটিং করে প্রাইম দোলেশ্বর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার ইমরান উজ জামান। এছাড়া সাইফ হাসান ২৮ ও মার্শাল আইয়্যুব খেলেন ২১ রানের ইনিংস। শেষ দিকে যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার শামীম হোসেনের ১২ বলে ১৬ এবং শরিফউল্লাহর ৯ বলে ১৫ রানের ইনিংসের ওপর ভর করেই প্রাইম দোলেশ্বর ১৪৯ রান সংগ্রহ করে। খেলাঘরের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ও মাসুম খান দুটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো খেলাঘর নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তুলে অলআউট হয়েছে। আট নম্বর ব্যাটসম্যান রিশাদ হোসেন সর্বোচ্চ ৩৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে মান বাঁচানোর চেষ্টা করেন। নয়তো দলটি স্কোর একশ’ই ছাড়াতে পারতো না! এছাড়া ফরহাদ হোসেনের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান ১০ বলে ১২ রান করে আউট হয়েছেন। প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে কামরুল ইসলাম, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম