ফের ছিটকে গেলেন শামি

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ১৭:০৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৭:৩৪

মোহাম্মদ শামি চোট সারিয়ে দীর্ঘ নয় মাস পর অস্ট্রেলিয়া সফরেই জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ শামি। কিন্তু দলে ফিরে আবারও দুঃসংবাদ।  হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অসিদের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়লেন বাংলার এই পেসার। তার বদলে জায়গা পেয়েছেন ডান হাতি পেসার ভুবনেশ্বর কুমার।
শুক্রবার ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচেও বল করতে পারেননি শামি। এদিন ফিল্ডিং করার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। শনিবার ডাক্তারি পরীক্ষার পর তার বদলে ভুবনেশ্বরকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
২০১৫ বিশ্বকাপে চোট নিয়ে খেলেছিলেন ভারতের এক নম্বর পেসার। বিশ্বকাপের পরই তার হাঁটুর অস্ত্রোপচার হয়। আট মাস পর ফের মাঠে ফেরেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত খেলার পর অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে সুযোগ পান। কিন্তু বল হাতে মাঠে নামার আগেই দল থেকে ছিটকে পড়লেন তিনি। ওয়ান ডে সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম লড়াই মঙ্গলবার ওয়াকায়।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম