নিষেধাজ্ঞা কাটিয়ে কোচিং দিয়ে ফিরছেন জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২১, ১৯:৫৫আপডেট : ০৪ জুন ২০২১, ১৯:৫৫

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের বিধি ভাঙায় কঠিন শাস্তি পেয়েছিলেন লঙ্কান গ্রেট সনাথ জয়াসুরিয়া। ২০১৯ সালে ক্রিকেটীয় কার্যক্রম থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। শাস্তি কাটিয়ে পুনরায় ক্রিকেটের ২২ গজে ফিরছেন সাবেক এই ক্রিকেটার। আগামী মৌসুমে তাকে দেখা যাবে কোচিংয়ের ভূমিকায়।

১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে খেলা জুয়াসুরিয়া মেলবোর্নের একটি ক্লাবকে কোচিং করাবেন। সেখানে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

জানা গেছে, সতীর্থ দিলশানের অনুপ্রেরণাতেই নতুন দায়িত্বে রাজি হয়েছেন জয়াসুরিয়া। সেখানে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দিলশান। রয়েছেন উপুল থারাঙ্গাও। জুয়াসুরিয়া যে ক্লাবটির কোচ হয়েছেন, সেই মালগ্রেভসেই খেলবেন সাবেক ওই দুই ক্রিকেটার।  

প্রসঙ্গত, দুর্নীতি দমন ইউনিটের তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় শাস্তি পান জয়াসুরিয়া। শাস্তিটি কার্যকর করা হয় ২০১৮ সালের ১৫ অক্টোবর থেকে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান