পেসার সাকিবের ৩ উইকেট, জয়রথ ছুটছে মুশফিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১৮:২৫আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:২৫

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে জয়ের ধারায় আছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। আজ (শনিবার) ব্রাদার্স ইউনিয়নকে হেসেখেলেই হারিয়েছে মুশফিকুর রহিমের দল। পেসার তানজিম হাসান সাকিবের তোপে ব্রাদার্সকে ১০১ রানে থামিয়ে দিয়ে মুশফিক-নাঈম শেখের দৃঢ়তায় ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী। তিন ম্যাচের সবক’টি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে আবাহনী-ব্রাদার্সের ম্যাচটি ১১ ওভারে নেমে আসে। টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ব্রাদার্স আলাউদ্দিন বাবুর ১০ বলে ২৪ ও জিয়াদুজ্জামানের ১০ বলে করা ২৫ রানে নির্ধারিত ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে।

যুব বিশ্বকাপজয়ী দলের পেসার তানজিম হাসান সাকিবের বোলিংয়ের সামনে ব্রাদার্সের বাকি ব্যাটসম্যানদের কেউ দাঁড়াতে পারেননি। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর দীর্ঘদিন ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে এই পেসারকে। তবে ইনজুরি থেকে ফিরে প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন সাকিব। আজ ব্রাদার্সের ৩ উইকেট তুলে নিতে খরচ করেছেন মাত্র ৯ রান। বাকি ২ উইকেট নিয়েছেন আরাফাত সানি।

১০২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও মুনিম শাহরিয়ার শুরুটা ভালোই করেছিলেন। দলীয় ৩৮ রানে মুনিম (২৫) আউট হলেও আবাহনীর জয় পেতে সমস্যা হয়নি। অধিনায়ক মুশফিক-নাঈমের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে ৯ উইকেটর জয় পায় ঐতিহ্যবাহী ক্লাবটি। নাঈম ২৬ বলে ১ চার ও ১ ছয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মুশফিক ২১ বলে ৬ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম