জিম্বাবুয়ে সিরিজে ‘ছুটি’, এখনও কেউ জানাননি বিসিবিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১৯:৫৯আপডেট : ০৫ জুন ২০২১, ১৯:৫৯

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতেই জাতীয় দল জিম্বাবুয়ে সফর করবে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে তামিম-সাকিবরা। গুঞ্জন আছে, দুই-একজন সিনিয়র ক্রিকেটার জিম্বাবুয়ে সফরের আগে ছুটি চাইতে পারেন। সেক্ষেত্রে নির্বাচকরা কি ছুটি মঞ্জুর করবেন? অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, পুরোটাই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর।

আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছুটি-বিষয়ক প্রশ্নে রাজ্জাক বলেছেন, ‘প্রথমত জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ না, বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ প্রতিপক্ষ না। আমার জানা মতে, এখনও কেউ বলেনি আমি থাকতে পারবো না। বললে, সেটি আলোচনার টেবিলে উঠবে।’

রাজ্জাক ছুটির বিষয়টি সরাসরি বোর্ডের টেবিলে ঠেলে দিলেন, ‘এটি বিবেচনার বিষয়টা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড থেকেই সিদ্ধান্তটা আসবে। আমাদের ইনফর্ম করা হবে আমরা বিবেচনা করতে পারি কিনা, করলে বড় কোনও সমস্যা হবে কিনা। এমন কোনও ইস্যু সামনে আসলে আমরা চিন্তা করবো নির্দিষ্ট খেলোয়াড় না থাকলে আমাদের কী সমস্যা হতে পারে।’

জিম্বাবুয়েকে মোটেও খাটো করে দেখছেন না রাজ্জাক। সাবেক এই স্পিনারের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে সব দলের বিপক্ষেই খেলা কঠিন, ‘আমার কাছে কি মনে হয়, জানেন? প্রতেকটা সিরিজ সমান গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্লেয়ারের জন্য। এখন আপনি যদি স্কটল্যান্ডের সঙ্গে খেলেন একই, আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেন একই হবে। খেলোয়াড়দের সবার সঙ্গে খেলতেই কষ্ট করতে হয়। আর গুরুত্বের দিক থেকে চিন্তা করলেও আমি বলবো প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম