প্রাইম দোলেশ্বরকে জেতালেন ফরহাদ রেজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৪:৩৪আপডেট : ০৭ জুন ২০২১, ১৪:৩৪

শাইনপুকুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে প্রাইম দোলেশ্বর। এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান দলটির অধিনায়ক ফরহাদ রেজার। ২০ ওভারে শাইনপুকুর ৭ উইকেটে করে ১৬২ রান। জবাবে ফরহাদ রেজার ঝড়ো ব্যাটিংয়ে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে গেছে প্রাইম দোলেশ্বর। ৪ উইকেটের জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও উঠে গেছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। দলীয় পারফরম্যান্সের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে ৩২ বলে সর্বোচ্চ ৪৪ রান আসে। এছাড়া সাব্বির হোসেনের ১৯ বলে করা ৩৬ রানের ঝড়ো ইনিংসও বড় স্কোর করতে ভূমিকা রেখেছে।

প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে রেজাউর রহমান ও শামিম হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল প্রাইম দোলেশ্বর। সেখান থেকে তৃতীয় উইকেটে ফজলে মাহমুদ ও সাইফ হাসান মিলে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ফজলে মাহমুদ ৩৩ বলে ৪১ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি পেয়েছেন সাইফ। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় সাইফ লিগের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে জয়ের কাজটা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক ফরহাদ রেজা। ২ চার ও ২ ছক্কায় রেজা ১১ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শাইনপুকুরের মোহর শেখ সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া তানভীর ইসলাম, হাসান মুরাদ, সুমন খান একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম