ফিরেই রুবেলের তোপ, সঙ্গে মিঠুন-তামিমের ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৭:৫৯আপডেট : ০৭ জুন ২০২১, ১৭:৫৯

কোমরের পুরনো চোট ফেরায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল রুবেল হোসেনকে। সেই এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে আসার পর আর মাঠে নামা হয়নি এই পেসারের। লম্বা বিরতি কাটিয়ে আজ (সোমবার) প্রাইম ব্যাংকের হয়ে খেলতে নেমেই ৪ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখলেন রুবেল। তার বোলিং রাঙানো ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মোহাম্মদ মিঠুন ও তামিম ইকবাল।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক মুখোমুখি হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। জবাবে রুবেল-নাঈম-নাহিদুলের বোলিংয়ের সামনে পারটেক্স মাত্র ৯৫ রানে অলআউট হয়।

১৬৮ রানের কঠিন লক্ষ্য ছিল পারটেক্সের সামনে। এখনও কোনও ম্যাচ জিততে না পারা পারটেক্স রানের খাতা না খুলেই ওপেনার হাসানুজ্জামানকে হারায়। নাহিদুল-নাঈমের ঘূর্ণির পাশাপাশি রুবেলের তোপের সামনে দিশেহারা হয়ে পড়েন পারটেক্সের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে মূসার ব্যাট থেকে। এছাড়া রাজিবুল ইসলাম করেন ২৭ রান। শেষ পর্যন্ত ১৬ বল আগেই ৯৫ রানে অলআউট হয় পারটেক্স।

অনেকদিন পর মাঠে ফেরা রুবেল প্রাইম ব্যাংকের সেরা বোলার। ৪ ওভারে ৩০ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। এছাড়া নাহিদুল ও নাঈম হাসান নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংক শুরুতেই রনি তালুকদার (৮) ও এনামুল হককে (১৬) হারালেও তামিম ও মিঠুনের তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি বড় সংগ্রহের পথ করে দেয়। ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় তামিম ৪৭ রানে আউট হওয়ার পর মিঠুন খেলেছেন দলের সর্বোচ্চ রানের ইনিংস। ৩৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় তার ৫৭ রানের ইনিংসে ভর করেই প্রাইম ব্যাংক ১৬৭ রানের সংগ্রহ পায়। দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মিঠুনের হাতেই।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের