আশরাফুল-নাসিরদের হারিয়ে দিয়েছে তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৯:৪২আপডেট : ০৮ জুন ২০২১, ১৯:৪২

মোহম্মদ আশরাফুল-নাসির হোসেনদের নিয়ে গড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে তামিম ইকবালদের প্রাইম ব্যাংক।

আজ (মঙ্গলবার) ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে শেখ জামাল ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। সহজ এই লক্ষ্য অবশ্য কঠিন করে জিতেছে প্রাইম ব্যাংক। ৩ বল আগে ৩ উইকেট হারিয়ে জিতেছে প্রাইম ব্যাংক। এই জয়ে ৫ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে তামিমরা।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শেখ জামাল বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস। এছাড়া ওপেনার সৈকত আলীর ব্যাট থেকে আসে ২৮ রান। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন আশরাফুল ও নাসির। আশরাফুল ১৬ ও নাসির ১১ রান করে আউট হয়েছেন।

প্রাইম ব্যাংকের রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নিয়েছেন।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক ওপেনিং জুটিতেই পায় ৬৯। ২৭ বলে ২৩ রান করে তামিম আউট হন। সঙ্গীকে হারিয়ে ফিরে যান সর্বোচ্চ রানের ইনিংস খেলা রনি তালুকদারও। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে সালাউদ্দিন শাকিলের বলে আউট হন রনি।

এদিকে চলতি লিগে আজই নিজের সেরা ব্যাটিং করেছেন এনামুল হক। ৩৩ বলে ৩৫ রান করে লেগ স্পিনার তানভীর হায়দারের শিকার হন প্রাইম ব্যাংকের অধিনায়ক। এরপর ৩ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মোহাম্মদ মিঠুন (২১*) ও আরফাত জুনিয়র (২*)।

সালাউদ্দিন শাকিল ১২ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন। বাকি উইকেটটি নেন তানভীর হায়দার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম