সাকিব-কাণ্ড: স্টাম্পে লাথি, আম্পায়ারের সঙ্গে তর্ক, অতঃপর স্টাম্প তুলে আছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৬:৫৯আপডেট : ১১ জুন ২০২১, ১৬:৫৯

বিতর্ক আর সাকিব যেন হাত ধরাধরি করে হাঁটে। এক সপ্তাহও পার হয়নি তার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনার। এজন্য কড়া সতর্কবার্তাও পেয়েছেন তিনি ও তার ক্লাব মোহামেডান। এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে সব সীমা পেরিয়ে গেলেন। প্রথমে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি, এরপর আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো এবং সবশেষ অদ্ভুত আচরণে তিন স্টাম্প উপড়ে আছাড় মারা!

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের লিগ ম্যাচে এইসব বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব। এখানেই শেষ নয়! বৃষ্টির কারণে খেলা বন্ধ ঘোষণা করার পর আশালীন ভঙ্গিতে আবাহনীর ড্রেসিংরুমের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। তারই কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো-

১. ১। ম্যাচের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিপক্ষে আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার ইমরান পারভেজ রিপন তাতে সাড়া দেননি।

২. ২। আম্পায়ারের আউট না দেওয়ার রি-অ্যাকশনে সাকিব লাথি মেরে স্টাম্প ভেঙে দেন।

৩. ৩। স্টাম্প ভেঙেও শান্তি পাননি সাকিব, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান।

৪. ৪। ম্যাচের ষষ্ঠ ওভারের শেষ বলে আবারও মেজাজ হারান সাকিব। এবার দুই হাতে তিন স্টাম্প তুলে আছাড় মারেন।

৫. ৫। সতীর্থরা চেষ্টা করেও সাকিবকে থামাতে পারছিলেন না। সাকিব আবাহনীর গ্যালারির দিকে যেতে চাইলে তাকে থামানোর চেষ্টা করেন মোহামেডান সতীর্থরা।

৬. ৬। সাকিবকে আসতে দেখে আবাহনীর ড্রেসিংরুম থেকে বের হন কোচ খালেদ মাহমুদ সুজন। তাকে আটকে রাখার চেষ্টা করেন মোহামেডানের শামসুর রহমান শুভ।

৭. ৭। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার আগে দৌড়ে এসে স্টাম্প তুলে আছাড় মারার পর আম্পায়ারের সঙ্গে ফের তর্কে লিপ্ত হন সাকিব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের