ম্যাচ রেফারির হাতেই সাকিবের ভাগ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৮:৩৭আপডেট : ১১ জুন ২০২১, ১৯:৪৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জৈব সুরক্ষা বলয় ভেঙে কিছু দিন আগেই বিতর্কের জন্ম দেন সাকিব আল হাসান। এক সপ্তাহের ব্যবধানে আবারও বিতর্ক তৈরি করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার আবাহনীর ব্যাটিংয়ের সময় পঞ্চম ওভারে মুশফিককে আউট না দেওয়ায় স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন সাকিব। পরের ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবার তো তিনটি স্টাম্পই উপড়ে আছাড় মারেন! এমন অক্রিকেটীয় ঘটনার পর নিশ্চিতভাবেই শাস্তির খড়গে পড়তে যাচ্ছেন মোহামেডান অধিনায়ক। তবে সবকিছুই নির্ভর করছে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের রিপোর্টের ওপর। এমন তথ্যই জানা গেছে আজ।

সাকিবের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে ম্যাচ রেফারির রিপোর্টের জন্য অপেক্ষা করার কথা বলেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচে অনেক কিছুই ঘটে থাকে। আজকে এমনই ঘটনা আমরা দেখলাম। যা ফেসবুক লাইভ, ইউটিউবের মাধ্যমে সবাই দেখেছে। সাকিবের ঘটনাটি দুর্ভাগ্যজনক। আমরা আশা করি এমন ঘটনা আর ঘটবে না।'

তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেন এটা আইসিসির স্বীকৃত ম্যাচ। এসব দেখার জন্য আমাদের প্যানেল আছে। এটা দেখে থাকেন বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।'

 /আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম