‘নিষিদ্ধ’ সাকিবের অনুপস্থিতি টের পেতে দেয়নি মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৪:৫৭আপডেট : ১৩ জুন ২০২১, ১৪:৫৭

তিন ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় মোহামেডানের হয়ে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। তবে তার অনুপস্থিতি মোটেও টের পেতে দেননি সতীর্থরা। প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে রবিবার ওল্ড ডিওএইচএসকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়েছে মোহামেডান।

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে মোহামেডান। ইরফান ৪২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের ৬ ওভারের সময় মাঠে নেমে শেষ বল পর্যন্ত খেলেছেন। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ছিল ৫টি ছয় ও ৩টি চারে।

সাকিবের অনুপুস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন শুভাগত হোম। নিয়মিত অধিনায়কের না থাকার প্রভাব ব্যাটিংয়ে পড়তে দেয়নি দল। ইরফান ছাড়াও আব্দুল মজিদ ২৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া শামসুর রহমান ১৭ ও নাদিফ চৌধুরী ১৪ রানের ইনিংস খেলেছেন। ওল্ড ডিওএইচএসের বোলারদের মধ্যে  সর্বোচ্চ ২ উইকেট নেন রাকিবুল হাসান।

এর পর ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাঁধার মুখে পড়ে ওল্ড ডিওএইচএস। বৃষ্টি কমার পর দলটিন নতুন লক্ষ্য নির্ধারণ হয় ১৬ ওভারে ১২১। কিন্তু নির্ধারিত ১৬ ওভারে ১১৫ রান করেই থেমে যায় দলটির রানের চাকা। মাহমুদুল হাসান জয় দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন। এছাড়া আনিসুল ইসলাম ইমন ২৩, মহাইমিনুল খান ১৭ বলে ২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

মোহামেডানের শুভগত হোম ২৫ রানে দুটি উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। এছাড়া তাসকিন নেন ১২ রানে একটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম