এক ম্যাচ নিষিদ্ধ আকমল

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ১৩:১৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৩:১৮

এক ম্যাচ নিষিদ্ধ আকমল বিতর্ককে সঙ্গী বানিয়েই চলেছেন পাকিস্তান ক্রিকেটার উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিধি মেনে না চলায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না আকমল।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ১৫ জানুয়ারি। ক্রিকইনফো জানিয়েছে, মূলত ঘরোয়া কায়েদ-ই আজম ট্রফির ফাইনালেই অঘটন ঘটিয়ে এ শাস্তি পাচ্ছেন আকমল। নিয়ম অনুযায়ী ঠিকমতো পোশাক পড়েননি তিনি। এ ব্যাপারে পাকিস্তান টিম ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, ‘পিসিবি জানিয়েছে বিধি ভাঙায় উমর আকমলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে অভিযুক্ত হলেন আকমল। গত নভেম্বরেও ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়াই ‘অনৈতিক’ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি। যদিও এই অভিযোগ থেকে মুক্তি দিয়ে পরে স্কোয়াডে ফেরানো হয় তাকে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম