খেলাঘরকে হারিয়ে শীর্ষে তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৩:২৭আপডেট : ১৭ জুন ২০২১, ১৩:২৯

খেলাঘরের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই জয়ে প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।

বৃষ্টির কারণে সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর ওভার কমে খেলা দাঁড়ায় ১০ ওভারে। আগে ব্যাটিং করা খেলাঘর ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬১ রান করতেই বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর ব্যাটিং করতে নেমে মাত্র ৪ রান যোগ করে ১ উইকেট হারিয়ে। শেষ পর্যন্ত ১০ ওভারে খেলাঘর ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করে। বৃষ্টি আইনে টার্গেট দাঁড়ায় ৭৪ রান। সেই লক্ষ্য ৫ বল হাতে রেখে ৫ উইকেটে টপকে যায় তামিমরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খেলাঘর। শাহরিয়ার কমলের সর্বোচ্চ ৩১ রানের ওপর ভর করে নির্ধারিত ১০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করে। কমল ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন।

৩ ওভারে ১২ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রনি তালুকদারের ৩৯ ও এনামুলের ১৭ রানের ওপর ভর করেই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। রনি ১৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংসটি সাজিয়েছেন।

খেলাঘরের বোলারদের মধ্যে ইফরান হোসেন ১৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম