বিপদে পড়লেই কেবল খুলনার দ্বারস্থ হয় বিসিবি

খুলনা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৬, ১৮:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৮:৪৩

আন্তজার্তিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকেই খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামকে ‘বিকল্প ভেন্যু‘ হিসেবে ব্যবহার করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আদতে বিপদে না পড়লে খুলনায় কখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি বিসিবি। 

যোগাযোগ ব্যবস্থা ও আবাসিক হোটেল সমস্যা এবং বড় দলগুলোর মনোভাবের কথা চিন্তা করেই খুলনায় খেলা দেওয়া যাচ্ছে না বলে জানিয়ে আসছে বিসিবি। কিন্তু বিকল্প ভেন্যু হিসেবে এখানে ম্যাচ আয়োজন করা পর বেশ সন্তুষ্টই দেখা যায় বিসিবি কর্মকর্তাদের।  খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম

খুলনা বিভাগকে বাংলাদেশ ক্রিকেটের ঊর্বর ভূমি বলা হয়। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত দলে রয়েছেন খুলনা বিভাগের ৬ জন ক্রিকেটার। এরা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, কাজী নুরুল হাসান ও আল আমিন হোসেন। খুলনায় খেলা হলে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনকে উপস্থাপন করা হয়। অথচ বিসিবি বিপদে না পড়লে খুলনার এই আদর্শ ভেন্যুতে খেলা দিতে চায় না।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করে ২০০৬ সালের নভেম্বরে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গত নয় বছরে সব মিলয়ে এখানে ম্যাচ হয়েছে মাত্র ৮টি। ১টি টি-টোয়েন্ট, ৩টি টেস্ট ও ৪টি ওয়ানডে। 

জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের সিরিজটির আয়োজন করার কথা ছিল সিলেটে। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য সিলেট স্টেডিয়াম আইসিসির কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে শেষ পর্যন্ত খুলনা ছাড়া গতি ছিল না বিসিবির। এর আগে গত বছরের এপ্রিল মাসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ভেন্যু হিসেবে ছিল চট্টগ্রাম স্টেডিয়াম। কিন্তু সংস্কার কাজ শেষ না হওয়ার কারণে সেই ম্যাচটি খুলনায় অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে খুলনায় হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টটিও বিকল্প ভেন্যু হিসেবে আনা হয়েছিল। মাঠ সঙ্কটের কারণে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচও খুলনায় আনা হয়েছিল।

 

এ ব্যাপারে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, বিসিবি বিপদে পড়লে খুলনায় খেলা দেয়। বিপদে পড়লেই খুলনা ভেন্যুর কথা তাদের মনে পড়ে। অথচ খুলনায় টাইগারদের রেকর্ড দুর্দান্ত। এখন পর্যন্ত খুলনায় সাকিব মাশরাফিদের ওয়ান ডে ও টি-টোয়েন্টিাতে পরাজয় নেই। ৩ টেস্টে একটি হার রয়েছে।

বিসিবি মিডিয়া কটিমির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, খুলনা ভেন্যুটি অসাধারণ। পরিবেশও চমৎকার। কিন্তু যোগাযোগ ও আবাসিক হোটেল নিয়ে সমস্যা রয়ছে। এ সমস্যা দুর হলে খুলনায় বেশি ম্যাচ আয়োজন করা সহজ হতে পারে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম