ধোনিকে ছাড়িয়ে অধিনায়ক কোহলির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২১, ২০:২১আপডেট : ১৯ জুন ২০২১, ২০:২১

রান বৃষ্টিতে প্রায়ই নতুন কোনও রেকর্ডে নাম বসে বিরাট কোহলির। অধিনায়ক হওয়ার পর পাল্লা দিয়ে চলছে ব্যাটসম্যান ও নেতৃত্বের রেকর্ডের গাড়ি। টেস্ট অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছিলেন, এবার গড়লেন আরেক কীর্তি। মহেন্দ্র সিং ধোনিকে টপকে অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড এখন কোহলির।

এই কীর্তি যোগ হয়েছে আবার বিশেষ এক ম্যাচে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচে টস করতে নেমেই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন কোহলি। এতদিন ধোনির ৬০ টেস্ট ছিল অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান সেটি টপকে ৬১ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিলেন।

২০১৪-১৫ অস্ট্রেলিয়া সফরে ধোনির চোটেই প্রথমবার টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে কোহলির। ওই সফরেই আচমকা ধোনি অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে স্থায়ীভাবে ভারতকে লাল বলে নেতৃত্ব দিয়ে আসছেন কোহলি। সময়ের পরিক্রমায় সেই ধোনিকে টপকেই আবার তিনি গড়লেন অধিনায়কের নতুন রেকর্ড।

টেস্টে ভারতকে পঞ্চাশের বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি আছে কেবল এই দুজনের। তাদের পরের ৪৯ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। সমান ৪৭ ম্যাচে ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন সুনীল গাভাস্কার ও মোহাম্মদ আজহারউদ্দিন। আর ৪০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মনসুর আলী খান পতৌদি।   

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম