সোমবার বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ২০:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২০:১৫

বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে জিম্বাবুয়ে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।  সোমবার বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

সিরিজ শেষে ২৩ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা। সোমবার ঢাকায় এসে একদিন বিশ্রামের পর মঙ্গলবার বেলা ১২টায় ইউ-এস এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটে যশোরে যাবেন তারা। পরে সেখান থেকে বাসযোগে খুলনায় যাবে জিম্বাবুয়ে দল।

প্রসঙ্গত, এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেবার মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারা। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল অতিথিরা।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম