সিরিজে সমতা ফেরাতে ক্যারিবীয়দের লক্ষ্য ৩২৪

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১, ১০:৪৭আপডেট : ২১ জুন ২০২১, ১০:৫০

জমে উঠেছে সেন্ট লুসিয়া টেস্ট। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে গুটিয়ে দিয়েও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে ১৭৪ রান। ভাগ্যভালো যে প্রথম ইনিংসে সফরকারীরা এগিয়ে (প্রথম ইনিংসে ২৯৮ রান) থাকায় ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩২৪ রানের।

তৃতীয় দিন শেষে ৬ ওভারে ক্যারিবীয়রা কোনও উইকেট না হারিয়ে তুলতে পেরেছে ১৫ রান। স্বাগতিকরা এই লক্ষ্য অর্জনে সফল হলে দুই টেস্টের সিরিজ ড্র হয়ে যাবে। শেষ দুুই দিনে তাদের প্রয়োজন ৩০৯ রান। 

সে ক্ষেত্রে পরিসংখ্যানও পাশে আছে তাদের। ক্যারিবীয়রা তিনশো’র বেশি স্কোর তাড়া করতে পেরেছে সাত বার (অস্ট্রেলিয়ার পরেই এ ক্ষেত্রে তাদের অবস্থান দ্বিতীয়)। তবে সর্বশেষ চার বছরে সেটা হয়েছে মাত্র দুইবার!

এ দিনও পিচে আহামরি সুইং ছিল না। কিন্তু কেমার রোচ ও কাইল মেয়ার্স নিজস্ব দক্ষতায় বিপদে ফেলতে পেরেছিলেন প্রোটিয়াদের টপ ও মিডল অর্ডারকে। সাত উইকেট ভাগ করে নিয়েছেন এই দু’জন।

পরিস্থিতি এমন ছিল যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা ৭৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। মনে হচ্ছিল ক্যারিবীয়দের বিপক্ষে সর্বনিম্ন স্কোরে অলআউট হওয়ার নতুন রেকর্ড সময়ের ব্যাপার। আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪১ রান। কিন্তু তাদের সেই লজ্জা থেকে উদ্ধার করেছেন রাসি ভ্যান ডার ডাসেন। তিনি অষ্টম উইকেটে ৭০ রানের পার্টনারশিপ করেন পেসার কাগিসো রাবাদাকে নিয়ে।

রাসি ভ্যান ডার ডাসেন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি। রাবাদা পান ক্যারিয়ার সর্বোচ্চ ৪০ রান। রাবাদাকে রোচ তালুবন্দি করানোর পর প্রোটিয়াদের ইনিংস শেষ হয়েছে ১৭৪ রানে। অপরপ্রান্তে তখনও ৭৫ রানে অপরাজিত ছিলেন রাসি ভ্যান ডার ডাসেন।

এই ইনিংসে পেসার রোচ ৫২ রানে নিয়েছেন ৪টি উইকেট। মিডিয়াম পেসার কাইল মেয়ার্স নিয়েছেন ৩টি।              

অবশ্য দিনের প্রথমভাগ থেকেই ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত ছিল। ভেজা আউট ফিল্ডের কারণে প্রথম সেশনে কোনও খেলাই হয়নি। আরও কয়েকবার বৃষ্টি হানা দেওয়ায় মাত্র ৫৯ ওভার মাঠে গড়িয়েছে।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম