জিম্বাবুয়ে সফরের শঙ্কা কেটে গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ২০:২৮আপডেট : ২১ জুন ২০২১, ২০:২৮

জিম্বাবুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার লকডাউন ঘোষণা করেছিল। যে কারণে আসন্ন জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সেই শঙ্কা কেটে গেছে, নির্ধারিত সময়েই হবে জিম্বাবুয়ে সিরিজ।

দীর্ঘ এক মাসের সফরে একটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও দুই বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাংলাদেশ দল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। আজ (সোমবার) এমনটাই জানিয়েছেন আকরাম খান, ‘অবশেষে জিম্বাবুয়ের সঙ্গে সফরটি চূড়ান্ত হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ কিংবা ২৯ জুন দল যাবে (জিম্বাবুয়ে)। ৭ জুলাই থেকে সিরিজটি শুরু হবে। ম্যাচের সব সূচি আগের মতোই রয়েছে।’

সূচি অনুযায়ী, বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ৫০ ওভারের লড়াই শেষে ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্ট ম্যাচটি বুলাওয়েতে, বাকি সব ম্যাচ হবে হারারেতে।

৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৯ জুন দেশ ছাড়ার কথা তামিম-মুমিনুলদের। সফরের ১৫ দিন বাকি থাকতে দেশটি লকডাউন ঘোষণা করায় শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আকরাম খানের কথায় সেই শঙ্কা কেটে গেছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক