বৃষ্টি কেড়ে নিলো আরেকটি দিন

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১, ২২:৫৬আপডেট : ২১ জুন ২০২১, ২২:৫৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বেশিরভাগ সেশনই বৃষ্টির পেটেই গেছে। ভারত-নিউজিল্যান্ড ফাইনাল উত্তেজনায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিচ্ছে বৃষ্টি। প্রথম দিনের মতো আজ (সোমবার) চতুর্থ দিনেও একটি বল মাঠে গড়াতে পারেনি।

টেস্টের ভাগ্য নির্ধারণ করতে পঞ্চম দিন ও রিজার্ভ ডেসহ দুই দিন বাকি। সাউদাম্পটনের আবহাওয়া এমন যে হুটহাট বৃষ্টি নামে। যার ফলে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল নিষ্প্রাণ ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে।

সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ভারতকে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে ভালোই শুরু করেছিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের হাফসেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

তৃতীয় দিন শেষে কিউইরা পিছিয়ে ১১৬ রানে। চতুর্থ দিনে এখান থেকেই শুরুর কথা ছিল কেন ‍উইলিয়ামসনদের। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে অপরাজিত থাকা দুই কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন (১২*) ও রস টেলর (০*) নতুন করে শুরু করবেন পঞ্চম দিন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম