মঙ্গলবার ভোরে দেশ ছাড়ছেন তামিম-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ১৭:২৬আপডেট : ২৭ জুন ২০২১, ১৭:৪৬

ঢাকা লিগের ব্যস্ততা কাটতে না কাটতেই আবারও ব্যস্ত হয়ে পড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কাতার এয়ার লাইন্সে করে মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে দেশ ছাড়বে তামিম-মুশফিকরা। তবে পুরো দল একসঙ্গে যাচ্ছে না।  দুই ভাগে ভাগ হয়ে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ।

টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কারণে টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটার ও কোচিং স্টাফরা প্রথম দফায় জিম্বাবুয়ে যাচ্ছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পরের দফায় যাবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৯ জুলাই রওয়ানা হবেন সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। এছাড়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন।

নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাতে কোয়ারেন্টিন করতে হলেও জিম্বাবুয়েতে বাংলাদেশ দলকে কোনও কোয়ারেন্টিন করতে হচ্ছে না। পৌঁছানোর পরের দিন থেকেই অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। এজন্য অবশ্য করোনার  সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাই রবিবার বিসিবিতে এসে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন সফরে ডাক পাওয়া সদস্যরা।

আগেই একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ থাকলেও তামিম-মুশফিকের ইনজুরির কারণে টেস্টে  মাহমুদউল্লাহকে যুক্ত করা হয়েছে। তাই প্রথম দফায় সবমিলিয়ে ১৬ জন ক্রিকেটার নিয়ে মঙ্গলবার দেশ ছাড়ছে বাংলাদেশ।

পৌঁছানোর পর দিনই অনুশীলন করবে তামিমরা। এর পর ৩ ও ৪ জুলাই সফরকারীরা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ ও ৬ জুলাই অনুশীলন করে  ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম