সিদ্ধান্ত চূড়ান্ত, আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২১, ১৭:১৩আপডেট : ২৯ জুন ২০২১, ১৯:৪০

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যে ভারতে থাকছে না, তা আগেই জানা গিয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণাও দিয়ে দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

আগের দিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছিল, ভারতে আয়োজন করা সম্ভব হচ্ছে না কুড়ি ওভারের বিশ্বকাপ। তবে অপেক্ষা করতে হচ্ছিল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক নিশ্চিত করেছে, আরব আমিরাতের সঙ্গে ওমানেও হবে বিশ্বকাপ। ১৭ অক্টোবর শুরু হয়ে কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা নামবে ১৪ নভেম্বরের ফাইনাল দিয়ে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিসিসিআই জানিয়ে দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করা সম্ভব হচ্ছে না। তাদের সিদ্ধান্ত জানানোর পর আইসিসি ভেন্যু বদলের ঘোষণা দিলো। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ স্টেডিয়াম এবং ওমান ক্রিকেট অ্যাকাডেমিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো।

কুড়ি ওভারের বিশ্ব আসর শুরু হবে ১৭ অক্টোবর। অর্থাৎ, আইপিএল শেষ হওয়ার তিন দিন পর। করোনাভাইরাসের কারণে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টির প্রতিযোগিতার বাকি অংশও হবে আরব আমিরাতের ওই ভেন্যুগুলোতে। তাই পিচের অবস্থা নিয়ে চিন্তিত আইসিসি। সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ‍দুই প্রতিযোগিতার (আইপিএল ও বিশ্বকাপ) মাঝে পিচগুলো যেন বিশ্রাম পায়, সেটা নিশ্চিত করতে হবে।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম