১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২১, ১২:৪০আপডেট : ৩০ জুন ২০২১, ১২:৪০

শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম দিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় টি-টোয়েন্টিতে তারা হারিয়েছে মাত্র ১ রানে।

টানা তৃতীয় ম্যাচের মতো প্রোটিয়াদের শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিয়েরন পোলার্ড। সফরকারীদের ৮ উইকেটে করা ১৬৭ রান- এই ম্যাচেও তাড়া করতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই ওভারে ১৯ রান প্রয়োজন থাকলেও প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি। বিশেষ করে শেষ দুই বলে যখন ৮ প্রয়োজন, সেটা ভালোভাবেই ডিফেন্ড করতে সক্ষম হন কাগিসো রাবাদা। পঞ্চম বলটি ডট দিলে শেষ বলটিতে আসে মাত্র ৬ রান।

এর আগে কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ডি ককের ৫১ বলে ৭২ রান বাদে বাকিরা সেভাবে আলো ছড়াতে পারেননি দুই মিডিয়াম পেসার ওবেড ম্যাকয় ও ডোয়াইন ব্রাভোর কল্যাণে। দুজনে মিলে ৭ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ম্যাকয় ক্যারিয়ার সেরা ২২ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। ২৫ রানে ৩টি নেন ব্রাভো।

কিন্তু ম্যাকয়ের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সও কাজে আসেনি পরে। ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতা ভুগিয়েছে শেষ পর্যন্ত। বড় কৃতিত্ব বলতে হবে প্রোটিয়া পেসার আইনরিখ নর্কিয়ার। ১৭তম ওভারে ঝড় তোলার চেষ্টায় থাকা আন্দ্রে রাসেলের পাশাপাশি ১৯তম ওভারে বিদায় দেন বিপজ্জনক নিকোলাস পুরানকেও! এছাড়া ১৯তম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। তাতেই ম্যাচটা চলে যায় প্রোটিয়াদের নিয়ন্ত্রণে। ক্যারিবীয়রা ৭ উইকেটে করতে পেরেছে ১৬৬ রান।  

বামহাতি স্পিনার তাবারাইজ শামসির মিতব্যয়ী বোলিংও কাজে দিয়েছে। ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন মাত্র ২ উইকেট। নর্কিয়া ২৯ রানে নিয়েছেন দুটি। একটি করে নিয়েছেন জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম