চলতি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ সিরিজে তরুণ ক্রিকেটারদের স্বীকৃতি দিতে দুটি পুরস্কার ঘোষণা দিয়েছে স্পন্সর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। পুরস্কার দুটি হচ্ছে 'রবি বেস্ট বাংলাদেশি ইয়ুথ পারফরমার ইন সিরিজ’ ও ‘রবি ম্যান অব দ্য সিরিজ’। প্রতিটি পুরস্কারের মূল্য ৫০০ মার্কিন ডলার।
তিন ম্যাচের পুরো সিরিজের সাফল্যের ওপর ভিত্তি করে পুরস্কারের বিষয়টি বিবেচনা করা হবে। সিরিজের প্রথম ম্যাচ আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাকী দুটি ম্যাচ ১৪ ও ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
রবি আয়োজিত জার্সি ডিজাইন প্রতিযোগীতায় নির্বাচিত ডিজাইনের জার্সি পরে এই প্রথম খেলেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ইতোমধ্যে জাতীয় ক্রিকেট দল তাদের জন্য নির্বাচিত জার্সিটি পরে মাঠে নেমেছে। এছাড়া সম্প্রতি রবি’র সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে ভবিষ্যতের ফাস্ট বোলারদের খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকটে বোর্ডের সাথে যৌথভাবে ফাস্ট বোলার হাস্ট ক্যাম্পেইন চালু করেছে রবি ।
/আরএম/এমআর/








