পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২১, ১৫:৪৯আপডেট : ০২ জুলাই ২০২১, ১৫:৪৯

হারলেই সিরিজ খোয়াবে, এই অবস্থার সামনে দাঁড়িয়ে গ্রেনাডার চতুর্থ টি-টোয়েন্টিতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। না, কোনও বিপদ হয়নি। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে ক্যারিবিয়ানরা। যেখানে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কাইরন পোলার্ড, আর বোলিংয়ে আলো ছড়িয়েছেন ডোয়াইন ব্রাভো।

চতুর্থ টি-টোয়েন্টিতে পোলার্ডের হার না মানা ৫১ রানে ভর দিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে। ২৫ বলের ইনিংসে পোলার্ড মেরেছেন ৫ ছক্কা, সঙ্গে আছে ২ বাউন্ডারি। পোলার্ডের ওই ইনিংসটাতেই মূলত হেরেছে প্রোটিয়ারা। সঙ্গে অবশ্যই ব্রাভোর অসাধারণ বোলিংয়ের ভূমিকা আছে। এই পেসার ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলে ৯ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে পাঁচ ম্যাচের সিরিজের অবস্থা দাঁড়ায় ২-২।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডল সিমন্স ৩৪ বলে ৪৭ রান করলেও ব্যর্থ হয়েছেন এভিন লুইস (৭), ক্রিস গেইল (৫) ও শিমরন হেটমায়ার (৭)। আন্দ্রে রাসেল করেন মাত্র ৯ রান। তাদের ব্যর্থতার দিনে গর্জে উঠেছিল অধিনায়ক পোলার্ডের ব্যাট।

তার ঝড়ের পর বল হাতে তাণ্ডব চালান ব্রাভো। এই পেসারের সঙ্গে রাসেলের (২/৩০) বোলিংয়ের সামনে এক কুইন্টন ডি কক ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। ডি কক ৪৩ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৬০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে রাসি ফন ডের ডুসেনের ব্যাট থেকে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম