লঙ্কা প্রিমিয়ার লিগ

নাম লেখালেন সাকিব-তামিম, বাংলাদেশ থেকে আরও যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৪:০৫আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪:০৫

করোনাভাইরাস সংক্রমণে কয়েক দফা পিছিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর শেষ হয়। দ্বিতীয় আসর শুরুর সম্ভাব্য তারিখ জুলাই-আগস্ট। এই আসরে সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ৭ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। সব মিলিয়ে ১১টি ভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা এই লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ, হিন্দুস্থান টাইমসসহ বেশ কিছু গণমাধ্যম।

নিবন্ধন করা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, লিটন দাস ও তাসকিন আহমেদ। গত বছর বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের শ্রীলঙ্কার এই প্রতিযোগিতা খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের ঘরোয়া লিগ সামনে রেখে বিসিবি সাফ জানিয়ে দেয়, কাউকে ছাড়পত্র দেওয়া হবে না। তাতে করে নিলামেও ছিলেন না বাংলাদেশের কোনও ক্রিকেটার। এবার ড্রাফটের আগে ৭ ক্রিকেটার তালিকাভুক্ত হলেন।

বাংলাদেশি ছাড়াও অনেক তারকা ক্রিকেটার এলপিএলে নিবন্ধন করেছেন। দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক তেম্বা বাভুমা ছাড়াও দুই শীর্ষ স্পিনার কেশব মহারাজ ও তাবরেজ শামসি খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানও আছেন নিবন্ধিত তালিকায়। অস্ট্রেলিয়ার জেমস ফকনার, উসমান খাজা, বেন ডাঙ্ক, কালাম ফার্গুসনও ড্রাফটে নাম লিখিয়েছেন। আছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানও।

এর বাইরে নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘন, জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, যুক্তরাষ্ট্রের আলী খান ও নেপালের সন্দীপ লামিছানে দ্বিতীয় আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম