দ্রুত মাঠে ফিরতে চান রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৬, ২০:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ২০:১৯

মঙ্গলবার থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অথচ কোনও টুর্নামেন্টেই নেই পেসার রুবেল হোসেন। 

রুবেল হোসেন কাফ স্ট্রেইনে (মাংসপেশী) ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে রুবেল হোসেন। বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস আগেই জানিয়েছিলেন দুই থেকে আড়াই মাসের মতো সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। 

কিছুটা হতাশ রুবেল। তবে বাগেরহাটের এই ক্রিকেটার খুব আশাবাদী দ্রুতই তিনি সুস্থ হয়ে ফিরতে পারবেন। তার আশা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন তিনি।মঙ্গলবার সকালে মিরপুরে বিসিবির চিকিৎসকের সঙ্গে বর্তমান অবস্থা নিয়ে কথা বলবেন বলে তিনি বাংলা ট্রিবিউনকে জানান।

এক প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘আগের চেয়ে আমার অবস্থা অনেক ভালো। তবে মঙ্গলবার চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুঝতে পারবো। আমাকে যেভাবে বাকি দিনগুলো চলতে বলবে সেভাবেই আমি চলবো। যে কোনও মূল্যে সুস্থ হতে হবে।’

এদিক মোবাইল অপারেটর কোম্পানি রবির তত্ত্বাবধানে শুরু হচ্ছে পেসার হান্ট। রুবেল হোসেনও পেসার হান্ট থেকেই উঠে এসেছেন। এ বিষয়ে রুবেল বলেন, 'বিসিবির এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। দেশের আনাচে কানাচে যারা আছে তাদেরকে তুলে আনার সবচেয়ে ভালো কৌশল এটি।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম