জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ২০:০৪আপডেট : ০৫ জুলাই ২০২১, ২০:০৪

একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশের টেস্ট দল এখন জিম্বাবুয়েতে। আগামী বুধবার সীমিত ওভারের দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বেন। এর আগে মিরপুরে দুই দিন অনুশীলন করবেন তারা। অনুশীলনের প্রথম দিন পেসার রুবেল হোসেন জানালেন, জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না তিনি!

এমনটা বলার কারণ বাংলাদেশের অতীত পরিসংখ্যান। ৮ বছর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্রয়ের আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল। ড্র হয়েছিল টেস্ট সিরিজও (১-১)। সেবার সীমিত ওভারের দলে না থাকলেও টেস্ট দলে ছিলেন এই পেসার। ফলে খুব কাছ থেকে দলের ব্যর্থতা দেখেছেন। আফ্রিকার দক্ষিণের দেশটি থেকে কোন ট্রফি না পাওয়ার আক্ষেপ তাই রুবেলের। এবার অবশ্য সেই আক্ষেপ দূর করতে চান তিনি। সোমবার অনুশীলন শেষে বলেছেন, ‘শেষবার আমরা যখন জিম্বাবুয়ে গিয়েছি, ট্রফিটা আনতে পারিনি। এবার আমাদের দলটা ভালো, ভারসাম্যপূর্ণ। ভালো ভালো ক্রিকেটার আছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ট্রফিটা এবার বাংলাদেশে নিয়ে আসতে পারবো।’

সীমিত ওভারের ক্রিকেট বাংলাদেশের জন্য সহজ হলেও টেস্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমন আভাস দিয়ে রাখলেন রুবেল, ‘বিগত কয়েক বছরে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি। তাই আমার মনে হয়, ওয়ানডেতে আমাদের খুবই ভালো সম্ভাবনা আছে। টি–টোয়েন্টিতেও আমাদের যে দল... তাতে মনে হয় ওয়ানডে ও টি–টোয়েন্টিতে সিরিজ জেতার যথেষ্ট সম্ভাবনা আছে। টেস্টের কথা যদি বলেন, তাদের হোম কন্ডিশনে খেলা, আমরা যদি আমাদের দায়িত্ব অনুযায়ী ভালো খেলতে পারি, তাহলে টেস্টেও ইতিবাচক কিছু আশা করতে পারি।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা সোমবার মাঠে ফিরেছেন। সকালে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছেন রুবেল, সৌম্য ও মোস্তাফিজ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম