৩০০ ছাড়িয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৩:৫৩আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩:৫৬

দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ৩০০ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন শুরু করেছেন দিনের খেলা।

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে প্রথম দিন অম্লমধুর কেটেছে বাংলাদেশের। টপ অর্ডারে ব্যর্থতার গল্প যেমন আছে, তেমনি আছে প্রাপ্তির আনন্দও। দারুণ ব্যাট করেছেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে তিনি বরাবরই দুর্দান্ত। তবে বাড়তি পাওয়া হলো লিটন দাস ও মাহমুদউল্লাহর ব্যাটিং। লম্বা সময় ফর্মহীনতার পর রানে ফিরেছেন লিটন, আর ১৬ মাস পর টেস্টে ফিরে নিজেকে চিনিয়েছেন মাহমুদউল্লাহ।

লিটনের প্রাপ্তির আনন্দ যেমন আছে, তেমনি আছে না পাওয়ার যন্ত্রণাও। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দারুণ সম্ভাবনা জাগিয়েও পারেননি এই উইকেটকিপার। ৯৫ রানে আউট হয়ে যান দিনের শেষ ভাগে। তবে অপরাজিত থেকে দিন শেষ করেন মাহমুদউল্লাহ। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেই হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি।

তার সঙ্গে প্রথম দিন শেষ করেন তাসকিন আহমেদ। এই দুজনই শুরু করেছেন দ্বিতীয় দিন। তাদের ব্যাটে এগিয়ে চলা বাংলাদেশের স্কোর ৮৮ ওভারে ৮ উইকেটে ৩২৪ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম