মুজারাবানির বলে নেচে প্রশংসায় ভাসছেন তাসকিন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৮:১২আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৮:১২

হারারেতে বিশেষজ্ঞ বোলার হয়েও মাহমুদউল্লাহর সঙ্গে পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে ব্যাটিং করেছেন তাসকিন আহমেদ। বুক চিতিয়ে ব্যাট করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। মাহমুদুল্লাহ-তাসকিন জুটির আলো ছড়ানো ব্যাটিংয়েই প্রথম ইনিংসে ৪৬৮ রান পেয়েছে সফরকারীরা। তবে আজ ব্যাটিংয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির সঙ্গে তাসকিনের চোখে চোখ রেখে কথা বলা!

ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বলের ঘটনা। ব্লেসিং মুজারাবানির অফস্টাম্পের বাইরে দিয়ে বাউন্সার ছেড়ে দেন তাসকিন। বলটি উইকেটকিপারে কাছে পৌঁছানোর আগেই হাত ঘুরিয়ে, কোমর দুলিয়ে অসাধারণ নাচের এক ভঙ্গি করে বসেন। আর তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি। বোঝাই যাচ্ছিল বিষয়টা তার মোটেও ভালো লাগেনি! কারণ আগের বলেই তাসকিন অফ ড্রাইভে একটি বাউন্ডারি মেরেছিলেন।

এমন অবস্থায় তাসকিনের দিকে তেড়ে গিয়েছিলেন মুজারাবানি। তাসকিনও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। হেলমেট পরেও যুদ্ধংদেহী হয়ে মুজারাবানির মুখোমুখি হয়েছিলেন! টিভিতে সেই দৃশ্য ধরা পড়লেও বোঝা যায়নি মুজারাবানি ও তাসকিনের মধ্যে কী তর্কযুদ্ধ হয়েছে। তবে এই ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। তাসকিনের  এমন নাচে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম