তাসকিনের কথাই ফুটে উঠছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৫:৫৬আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৫:৫৬

প্রথম দিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার সঙ্গে দ্বিতীয় দিনের দৃশ্যপটে কোনও মিল ছিল না। মাহমুদউল্লাহ-তাসকিন আহমেদ মিলে কাটিয়ে দেন দুই সেশন। দিন শেষে ‘ব্যাটসম্যান’ হয়ে ওঠা তাসকিন উইকেটের চরিত্র বর্ণনা করে গিয়ে জানান, হারারের পিচে সাফল্য পেতে ধৈর্যের পরীক্ষা দিতে হবে।

এই পেসারের কথাই ফুটে উঠছে তৃতীয় দিনে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে। দ্বিতীয় দিনের শেষভাগে প্রভাব বিস্তারের পর আজও (শুক্রবার) দাপট দেখাচ্ছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। অনেক চেষ্টার পর ব্রেন্ডন টেলরকে ফেরানো গেছে, তাও সেটা ছিল জিম্বাবুয়ে অধিনায়কের ‘উপহার’। ওই শেষ, প্রথম সেশনে আর কোনও সাফল্য নেই বাংলাদেশের। তাই খুব একটা স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে যেতে পারেননি মুমিনুল হকরা।

প্রথম সেশনে একবারই বাংলাদেশ উল্লাস করতে পেরেছে মেহেদী হাসান মিরাজের সৌজন্যে। এই স্পিনারের বলেই উইকেট বিলিয়ে দিয়েছেন দুর্দান্ত খেলতে থাকা টেলর। হতাশার প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তবে তাসকিনের কথা যেভাবে মিলে যাচ্ছে তাতে খুব বেশি আশার আলোও দেখা যাচ্ছে না।

তৃতীয় দিনের লাঞ্চে যাওয়ার আগে দারুণ সময় কাটানো জিম্বাবুয়ের স্কোর ছিল ৬৭ ওভারে ২ উইকেটে ২০৯ রান। প্রথম ইনিংসে ৪৬৮ রান করা বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল ২৫৯ রানে। ব্যাট করছিলেন তাকুজোয়ানাশে কাইতানো (৬৩) ও ডিয়োন মায়ার্স (২১*)।

মিরাজের উল্লাসে স্বস্তির হাওয়া

আগের দিন ম্যাচ শেষে তাসকিন আহমেদ বলে গিয়েছিলেন, হারারের পিচে উইকেটের জন্য ধৈর্য ধরতে হবে। অর্থাৎ, পিচের বোলারদের জন্য তেমন কিছু নেই। সেই ধৈর্যের পরীক্ষা তৃতীয় দিনের সকাল থেকেই দিয়ে যাচ্ছিল বাংলাদেশ। অবশেষ সেটির ফল পেলো। মেহেদী হাসান মিরাজ এনে দিলেন দিনের প্রথম সাফল্য।

ব্রেন্ডন টেলরের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মিরাজ। আসলে নিয়েছেন বদলে ‘দিয়েছেন’ বলাটা ভালো। কারণ টেলর অপ্রয়োজনীয় শট খেলে বিলিয়ে এসেছেন উইকেট। দারুণ খেলতে থাকা জিম্বাবুইয়েন অধিনায়ক মিরাজের লেন্থ বল জোরের সঙ্গে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক হয়নি। যার খেরাসত হিসেবে স্কয়ার লেগে ধরা পড়েন বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে।

প্যাভিলিয়নে ফেরার আগে টেলর ৯২ বলে খেলে যান ৮১ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ১২ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কার মার।

টেলরের বিদায়ে জিম্বাবুয়ে হারালো দ্বিতীয় উইকেট। তৃতীয় দিনের প্রথম সেশনে স্বাগতিকদের স্কোর ৫৮ ওভারে ২ উইকেটে ১৮২ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৬৮ রানে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম