ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে সাফল্য সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ২১:৪৯আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫০

প্রস্তুতি ম্যাচে রান পেয়ে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে আবার ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তবে হারারে টেস্টে প্রথম ইনিংসের সেই ব্যর্থতা তিনি ভুলিয়ে দিয়েছেন অসাধারণ বোলিংয়ে। মিরাজের ৫ উইকেটের সঙ্গে ৪ উইকেট শিকারে জিম্বাবুয়েকে গুটিয়ে দিতে অসামান্য ভূমিকা ছিল তার। তাদের কারণেই একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক দল।

নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কা সিরিজ- ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও। সাকিব যেন ব্যাটিং করতেই ভুলে গেছেন! হারারে টেস্টের প্রথম ইনিংসেও এর ব্যতিক্রম ছিল না। দলের প্রয়োজনের সময় মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন।

তবে ব্যাটিংয়ে নিয়মিত ব্যর্থ হলেও বোলিংয়ে কম বেশি সাফল্য পাচ্ছিলেন। যার ঝলক দেখান দ্বিতীয় দিনেই। শেষ বিকালে মিল্টন শুম্বাকে ফিরিয়ে স্বস্তি ফেরান দলে।

এরপর তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেও যখন জিম্বাবুয়ের প্রতিরোধ ভাঙা যাচ্ছিল না। তখন বাংলাদেশকে আবার উইকেট আনন্দে মাতান সাকিব। তার লেগ স্টাম্পের ওপরের বল বসে স্কয়ার লেগ দিয়ে উড়াতে চেয়েছিলেন মায়ার্স। সীমানার কাছে মিরাজের সহজ ক্যাচে পরিণত হন তিনি।

এরপর সাকিব ব্যক্তিগত তৃতীয় উইকেট পেয়েছেন মারুমাকে ফিরিয়ে। চতুর্থ উইকেট হিসেবে রিচার্ড এনগারাভাকে শিকার করে জিম্বাবুয়ের ইনিংসের লেজই ছেঁটে দিয়েছেন এই অলরাউন্ডার। সবমিলিয়ে সাকিব ৩৪.৫ ওভারে ৮২ রান দিয়ে চার উইকেট শিকার করেছেন। এই নিয়ে অষ্টম বার চার উইকেট নিলেন তিনি। এছাড়া মোট ১৮ বার সাকিব ৫ উইকেট নিয়েছেন। দুইবার নিয়েছেন দশটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম