মেসির জন্য মন কাঁদে ব্রাজিল সমর্থক রুমানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৪:৫৭আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:০১

রাত পোহালেই আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ। ধ্রুপদী লড়াইয়ে কে জিতবে তা নিয়ে দুই দেশের মানুষের বাইরে সম্ভবত বাংলাদেশেই সবচেয়ে বেশি আলোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ সামাজিক মাধ্যমে চলছে অবিরাম কথার লড়াই৷ এই উত্তাপ-উত্তেজনার বাইরে নন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। অলরাউন্ডার রুমানা আহমেদ যেমন প্রস্তুতি নিচ্ছেন এই গায়ে মাখার। ব্রাজিলের পাঁড় সমর্থক হলেও জাতী দলে শিরোপাহীন থাকা লিওনেল মেসির জন্য তার মন কাঁদে।

সমর্থনে ব্রাজিল শেষ করা হলেও জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিওলেন মেসিকে পছন্দ করেন। আর্জেন্টিনার এই সুপারস্টার জাতীয় দলের হয়ে এখন অব্দি কোনও শিরোপা জিততে পারেননি। ব্রাজিলের সমর্থক হয়েও রুমানা মনে করেন, মেসির জন্য হলেও আর্জেন্টিনার একটি ট্রফি জেতা উচিত। যদিও এই ব্যাটারের বিশ্বাস, বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলই কোপার শিরোপা জিতবে।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে রুমানা বলেছেন, ‘আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ আমাদের দেশের জন্য অনেক বড় পার্ট। আমি সবসময়ই ব্রাজিলের সাপোর্টার। তবে অন্তত মেসির আর্জেন্টিনার একটা শিরোপা জেতা উচিত। কিন্তু বাস্তবিক অর্থে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার পেরে ওঠার কোনও কারণ আমি দেখি না। ব্রাজিলই দশমবারের মতো শিরোপা জিতবে।’

বাংলাদেশ সময় রবিবার ভোরে কোপার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ দেখা নিয়ে রুমানা জানালেন তার পরিকল্পনার কথা, ‘যেহেতু আমরা বন্দি অবস্থায় রয়েছি। আমাদের আসলে একসঙ্গে খেলা দেখার সুযোগ নেই। আমার পাশে জাতীয় দলের দুজন ক্রিকেটার আছেন। সব মিলিয়ে আমরা ৪-৫ জন কালকে ম্যাচ দেখতে বসবো। অবশ্যই মনেপ্রাণে চাই প্রিয় দলটিই জিতবে। তবে মেসির কথা মনে হলে ভাবি, ওর একটা শিরোপা দরকার।’

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দুই দলের সাপোর্টারদের প্রায়ই কথায় লড়াইয়ে নামেন। নারী ক্রিকেটাররা একসঙ্গে হলে, তারাও প্রিয় দলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রুমানা বলেছেন, ‘গত বিশ্বকাপের আগে আমাদের ক্যাম্প ছিল মিরপুরে। তখন বিশ্বকাপ চলছিল, ওই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে আমাদের মাঝে প্রায়ই তুমুল ঝগড়া হতো। এমন অবস্থা দাঁড়িয়েছিল অনুশীলনে নামার আগে আমরা আর্জেন্টিনা-ব্রাজিলে দুই ভাগ হয়ে ফুটবল খেলতাম। এরপর আমাদের মূল অনুশীলন শুরু হতো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম