‘আমাকে হুমকি দিয়ে ব্রাজিল সাপোর্টার বানানোর চেষ্টাও করা হয়েছিল’

রবিউল ইসলাম
১০ জুলাই ২০২১, ১৫:২৮আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:৩০

এই একটি ম্যাচের জন্য কত অপেক্ষা, কত উন্মাদনা। ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, তাও আবার কোপা আমেরিকার ফাইনাল মঞ্চে! যে মঞ্চে দাঁড়িয়ে শিরোপা খরা কাটানোর সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখনও কোনও শিরোপা জেতার স্বাদ পাওয়া হয়নি তার। তাই নিন্দুকেরা তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে প্রায়ই। যদিও মেসির অন্ধভক্ত বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলমের তাতে থোরাই কেয়ার। শিরোপা দিয়ে তিনি মেসিকে মূল্যায়ন করতেই রাজি নন।

বাংলাদেশ সময় রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে আর্জেন্টিনা ট্রফি জিতুক বা না জিতুক, তাতে কিছু যায় আসে না জাহানারার। তার মতে, মেসির মতো ফুটবলারদের ট্রফির দরকার হয় না, ‘শুধুমাত্র মেসির জন্য আমি আর্জেন্টিনার সাপোর্টার। দুর্ভাগ্য মেসির, এত ভালো খেলোয়াড় হলেও এখন অব্দি একটি শিরোপাও তার জেতা হয়নি। যদিও মেসিদের মতো খেলোয়াড়ের ট্রফির দরকার হয় না। পছন্দের খেলোয়াড় খারাপ খেললেও সে পছন্দের তালিকা থেকে বাদ হয়ে যায় না। শুধুমাত্র কোনও ট্রফি জেতেনি বলেই মেসির অর্জন খাটো হয়ে যায় না।’

এবারের কোপা আমেরিকা হচ্ছে ব্রাজিলে। ঘরের মাঠে খেলবে বলে ব্রাজিলকে আরও শক্ত প্রতিপক্ষ মনে করছেন জাতীয় দলের এই পেসার, ‘ব্রাজিল শক্তিশালী দল, তাদের দেশে খেলা। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার সুযোগ কম। তারপরও আশা করি, দারুণ একটি ম্যাচ হবে। দলের যেকোনও জয়ে মেসির অবদান থাকবেই, নিজে গোলে দেবে নয়তো কাউকে দিয়ে গোল করাবে।’

মেসি প্রসঙ্গে জাহানারা আরও বলেছেন, ‘যারা মেসিকে নিয়ে ট্রল করে আমি তাদেরকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে লেখেন। মেসিকে নিয়ে ট্রল কিংবা রোনালদো-নেইমারদের নিয়ে ট্রল করার তো কিছু নেই। যার যার জায়গা থেকে সেই সেরা। এইসব বাদ দিলে নিজেদের মধ্যে সংঘাত তৈরি হবে না, খেলাটা আরও ভালোভাবে উপভোগ করা যাবে।’

রবিবাল ভোর ৬টায় দুই দলের লড়াই। কোটি কোটি চোখ টেলিভিশনের পর্দায় আটকে থাকবে। জাহানারাও সেই তালিকায় আছেন। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খুব বেশি উন্মাদনা না দেখানোর পরামর্শ তার, ‘বর্তমান পরিস্থিতি ভালো নয়। করোনার পাশাপাশি কতগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেলো। এইসব চিন্তা করে আমাদের কালকে (রবিবার) ম্যাচ নিয়ে উত্তেজনা কম দেখানো উচিত।’

এদিকে আর্জেন্টিনা সাপোর্ট করতে গিয়ে সতীর্থদের কম রোষানলে পড়তে হয়নি জাহানারার। আর্জেন্টিনা বাদ দিয়ে ব্রাজিল সমর্থক হওয়ার চাপও এসেছে! সেই অভিজ্ঞতা জাহানারা ভাগাভাগি করলেন এভাবে, ‘বহু অভিজ্ঞতা  আছে। আমাকে হুমকি দিয়ে ব্রাজিল সাপোর্টার বানানোর চেষ্টাও করা হয়েছিল! আমাদের ড্রেসিংরুমেও দুই দল নিয়ে মজার মজার বহু অভিজ্ঞতা আছে। একবার তো আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে বাজে মন্তব্য করার আমি খুব ক্ষেপে গিয়েছিলাম। তবে এখন আমার সামনে ঝগড়া হলে আমি থামিয়ে দেওয়া চেষ্টা করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম