চলে গেলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২১, ১৩:৫২আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৩:৫২

 না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ৬৬ বছর বয়সী শর্মা ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।

মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত শর্মা ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেছেন। তার ক্যারিয়ার বিস্তৃত ছিল ১৯৭৮ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত। ঐতিহাসিক ১৯৮৩ বিশ্বকাপ জেতা ভারতীয় দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। ছিল দুটি হাফসেঞ্চুরি। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ম্যাচটিতে ৮৯ রানের পাশাপাশি সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৬১ রান।

প্রথম শ্রেণির ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ ছিল যশপাল শর্মার। প্রায় দুই দশকের সেই ক্যারিয়ারে ৮ হাজার ৯৩৩ রান করেছেন। সেখানে ২১টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৪৬টি হাফসেঞ্চুরি।

ক্রিকেট পরবর্তী জীবনে তিনি বেশির ভাগ সময় কোচিং, ধারাভাষ্য ও প্রশাসনেই মনোযোগী ছিলেন। দুবার জাতীয় নির্বাচকের ভূমিকাও পালন করেছেন। ভারতের যে কমিটি ২০১১ বিশ্বকাপ জয়ী দলটি সাজিয়েছিল, তার অন্যতম সদস্যও ছিলেন যশপাল শর্মা।   

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক