স্বপ্নের সেঞ্চুরি নিয়ে সাদমানের দেশে ফেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৯:৩২আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:৩২

বাংলাদেশের হয়ে কেবলমাত্র সাদা পোশাকেই খেলছেন সাদমান ইসলাম। তাই এই একটি ফরম্যাট ঘিরেই তার সব স্বপ্ন। যার অভিষেক ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অভিষেকে ৭৬ রানের ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণও রাখেন তিনি। কিন্তু এর পর থেকে বেশ কিছু ম্যাচে ভালো শুরুর পর ইনিংসগুলোকে বড় করতে পারছিলেন না। অবশেষে জিম্বাবুয়েতে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে দেখা পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের। 

সাদমান ছাড়া দেশে ফিরেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান ও সাইফ হাসান। সীমিত ওভারের দলে না থাকলেও প্রস্তুতির সহায়তার জন্য দলের সঙ্গে পেসার আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেনকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

দেশে ফিরে ঢাকায় বিমানবন্দরে স্বপ্নের সেঞ্চুরি নিয়ে সাদমান তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম একশো নিয়ে। ওরকম প্রস্তুতি নিচ্ছিলাম, আশায় ছিলাম যে একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি, তাই ভালো একটি ফল এসেছে। দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে। জয় নিয়ে দেশে ফিরেছি।’

টেস্টে ব্যাটি-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ২২০ রানে জিতেছে বাংলাদেশ। যদিও সাদমান বলছেন, জিম্বাবুয়ে কন্ডিশন মোটেও সহজ ছিল না, ‘ওদের কন্ডিশন অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সব সময়েই মনে করেছি যে, ওদের চেয়ে আমরা ভালো দল। আমাদের প্রস্তুতিটাও ভালো ছিল। রিয়াদ ভাই, তাসকিন, মুমিনুল ভাই- সবাই আমাদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছিলেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম